,

মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি এখনও লন্ডনের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তাররা তাকে ঘুম থেকে স্বাভাবিকভাবে জাগিয়ে তোলার চেষ্টা করছেন।

মেয়র আনিসুল হকের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়র সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থার পুরোপুরি উন্নতি না হওয়া পর্যন্ত সেখানেই নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি। ডাক্তাররা এরই মধ্যে তার শারীরিক অবস্থার উন্নতি দেখছেন। সোমবার অথবা মঙ্গলবার তাকে জাগিয়ে তোলার চেষ্টা করবেন হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকরা। এটি একটি দীর্ঘ প্রচেষ্টা।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি মস্তিষ্কের রক্তনালীর প্রদাহে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আনিসুল হকের পরিবারসূত্রে জানা গেছে, তিনি আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। দেশে চিকিৎসকরা তার শারীরিক সমস্যা শনাক্ত করতে পারেননি। লন্ডনে ব্যক্তিগত সফর শেষে গত ১৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে