,

শাপলা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে আলসা বিলে শাপলা তুলতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেওয়াজ আলী মিয়া (৫০) ও তার স্ত্রী নাজমা বেগম (৪০)। নিহত দম্পত্তির বাড়ি দেলদুয়ার সদর ইউনিয়নের জালালিয়া গ্রামে।

স্থানীয়রা জানান, নোয়াজ আলী ও তার স্ত্রী বিকেলে নৌকায় করে আলসা বিলে শাপলা তুলতে যান। সন্ধ্যার দিকে শাপলা তুলে ফেরার পথে বিলের পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়। বর্ষায় প্রতিদিন শাপলা তুলে বাজারে বিক্রি করতেন নোয়াজ আলী।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে