,

নবীনগরে সংঘর্ষ এড়াতে পুলিশের ধরপাকড়াও অভিযান : ১৫ নারীসহ গ্রেপ্তার ২২

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃঞ্চনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে অধিপত্য বিস্তারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে আবু মেম্বারের গ্রুপ ও কাউছার মোল্লার গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে প্রকাশ্যে শত শত লোক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে অর্ধশতাধিক বাড়িঘর ভাংচুর ও অর্ধশতাধিক লোক আহত হওয়ার ঘটনার পর নবীনগর থানার পুলিশ পরবর্তী সহিংসতা এড়াতে থানাকান্দি, সাতঘরহাটি, হাজিরহাটি, গৌরনগর গ্রামে ধরপাকড়াও অভিযান চালিয়ে শনিবার রাতে শতাধিক দেশীয় অস্ত্রশস্ত্রসহ দুই গ্রুপের ১৫ নারীসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে । ধৃত আসামীদের গতকাল রবিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়। সংঘর্ষের ঘটনায় গতকাল রবিবার সকালে নবীনগর থানা পুলিশ বাদী হয়ে ৩৫ জন আসামী এজাহারভুক্ত করে অজ্ঞাতনামা ২০০/২৫০ জনকে আসামী দিয়ে একটি মামলা করে।

নবীনগর থানার ওসি আসলাম শিকদার বলেন, পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এই ঘটনায় দেশীয় অস্ত্রশস্ত্র ও ১৫ নারীসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে। ধৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে