,

বুধবার চাঁদ দেখা গেলে ২ সেপ্টেম্বর ঈদুল আজহা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আকাশে আগামী ২৩ আগস্ট বুধবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। ওই দিন চাঁদ দেখা গেলে আগামী ২ সেপ্টেম্বর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

রোববার আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক আবদুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সব আবহাওয়া পর্যবেক্ষণাগারকে আগামী ২৩ ও ২৪ আগস্ট ২০১৭ তারিখে ১৪৩৮ হিজরি সনের জিলহজ মাসের নতুন চাঁদের পর্যবেক্ষণ গ্রহণের নির্দেশ দেওয়া হলো।

পর্যবেক্ষণের তথ্য টেলিফোন ও ইন্টারনেটের মাধ্যমে ঝড় সতর্কীকরণ কেন্দ্র, ঢাকায় প্রেরণ করতে বলা হয়েছে। আগামী ২৩ আগস্ট চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ৭টা পর্যন্ত এ পর্যবেক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ইসলামিক ফাউন্ডেশনও ওদিন চাঁদ দেখা কমিটির বৈঠকে বসবে। তবে আরবি চলতি মাসের হিসাব করে আগেই বলা হয়েছিল, ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে