সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনার আশঙ্কায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

news-image

নিউজ ডেস্ক : বন্যার কারণে টাঙ্গাইলের কালীহাতির পৌলী ব্রিজ এলাকায় রেললাইনের মাটি সরে যাওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রেললাইনের স্লিপারের নিচে ৩০ সেন্টিমিটার এলাকার মাটি ধসে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় আজ রবিবার সকাল ৬টা থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানান টাঙ্গাইলের রেল কর্মকর্তা রমজান আলী।

তিনি বলেন, হঠাৎ রেললাইনের নিচের মাটি সরে যাওয়ায় ৩০ কিলোমিটার এলাকার স্লিপার পৌলী নদীতে পড়ে যায়। এতে দুর্ঘটনার আশঙ্কায় ওই এলাকায় ট্রেন চলাচল বন্ধ করা হয়। এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রেল কর্মকর্তা রমজান বলেন, পৌলি রেলসেতুর কাছে নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস এবং ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনগুলো জয়দেবপুর রেলস্টেশনে আটকা পড়ে আছে।

তিনি জানান, গাজীপুরে উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে। মালামাল নিয়ে উদ্ধারকারী ট্রেনটি আসছে। তবে মেরামত শেষ হতে কতো সময় লাগবে সেটা এখনি বলা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস