,

বন্যার পানিতে ভাসছে জামালপুরের ছয় লক্ষাধিক মানুষ

news-image

জামালপুর প্রতিনিধি : বন্যার পানিতে এখনো ভাসছে জামালপুরের সাত উপজেলার ছয় লক্ষাধিক মানুষ। বাড়ি-ঘর এখনো তলিয়ে আছে বন্যার পানিতে।

বন্ধ রয়েছে এক হাজারে বেশি শিক্ষা প্রতিষ্ঠান। চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে জামালপুর-সরিষাবাড়ি রেল ও সড়ক যোগাযোগ।
জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি এখনো বিপদসীমার উপর দিযে প্রবাহিত হচ্ছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানিয়েছেন, বাহাদুরাবাদ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৯ সেন্টিমিটার কমে রবিবার সকালে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলায় প্রায় ১০ হাজার পুকুরের মাছ ভেসে গেছে বানের পানিতে। জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারি পরিচালক মনির উদ্দিন জানিয়েছেন, এবারের বন্যায় জেলায় শুধু মৎস্য খাতেই ক্ষতি হয়েছে ৫৫ কোটি টাকা। পুকুরের মাছ ভেসে যাওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়েছে মৎস্য খামারীরা।

এদিকে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার সঙ্কটের পাশাপাশি গো-খাদ্যের সঙ্কট তীব্র হয়ে উঠেছে।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে