সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কমলাপুরে দেয়া হচ্ছে ২৯ আগস্টের টিকিট

news-image

নিউজ ডেস্ক : ঈদ মানে নাড়ির টানে বাড়ি ফেরা। আর বাড়ি ফেরা মানে আগের রাত থেকে লাইনে দাঁড়িয়ে ট্রেনে যাওয়ার আগাম টিকিট কাটা।

ঘরমুখো মানুষের এ ভিড়ের মধ্যে তৃতীয় দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৮টা থেকে কমলাপুর রেলস্টেশনে ২৯ আগস্টের টিকিট বিক্রি করা হয়। গতকাল শনিবার বিক্রি করা হয় ২৮ আগস্টের টিকিট। টিকেট কিনতে ভোর থেকেই ভিড় করেন টিকিটপ্রত্যাশীরা। বিকাল ৪টা পর্যন্ত কাউন্টার থেকে কেনা যাবে টিকিট।

আগামীকাল সোমবার ও পরশু মঙ্গলবার যথাক্রমে ৩০ ও সর্বশেষ ৩১ আগস্টের টিকিট পাওয়া যাবে। প্রতিদিন প্রায় ২৩ হাজার অগ্রিম টিকিট বিক্রি করা হয়। কর্তৃপক্ষ জানায়, টিকিট নেওয়ার পর যাত্রার সময় পরিবর্তন করা যাবে না। আর একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট দেওয়া হচ্ছে। এ ছাড়া ঈদের বিশেষ ট্রেনের ২ হাজার ৬০৬টি টিকিটও কাউন্টার থেকে বিক্রি করা হয়।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন তৎপর রয়েছে। এমনকি বাড়তি চাপ সামলাতেও রেলওয়ে প্রস্তুত।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই