,

রাবি ছাত্রলীগের ১৫ নেতাকে শিবিরের টার্গেট

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ১৫ নেতাকে সন্ত্রাসী দাবি করে টার্গেটে নিয়েছে শিবির। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জাগ্রত বিবেক’ নামের শিবিরের একটি ফেসবুক আইডি থেকে নেতাদেরকে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রলীগ নেতাদের দাবি শিবির ক্যাডারাই তাদেরকে হুমকি প্রদান করছে। তবে মোটেই বিচলিত নয় ছাত্রলীগ বলে জানাচ্ছেন তারা।

জাগ্রত বিবেক ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, শুক্রবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৫ নেতার নামসহ ছবিযুক্ত করে একটি পোস্ট দেয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘রাবির এই সন্ত্রাসীদের এড়িয়ে চলুন, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট’। পোস্টটির শিরোনামে লেখা হয়েছে, হুঁশিয়ার! হুঁশিয়ার! হুঁশিয়ার!।

জানা যায়, ছাত্রলীগের ওই ১৫ নেতার মধ্যে রয়েছেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সাদ্দাম হোসেন, মাহফুজ আল আমিন, শাদিদ মুনতাসির এলাহী, শাহিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম সাদ্দাম হোসেন সজীব, সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমীদ তন্ময়, ইমরান খান নাহিদ, মেহেদী হাসান মিশু, আবির আহসান লাবন, চঞ্চল কুমার অর্ক, সাবরুন জামিল সুষ্ময়, দপ্তর সম্পাদক আবুল বাশার আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহিল গালিব, উপ-দপ্তর সম্পাদক আব্দুল হক ও ছাত্রলীগের সদস্য নাজমুল হাসান প্রমুখ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবুল বাশার আহমেদকেও হুমকি দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সকালের দিকে জাগ্রত বিবেক নামের একটি ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারে আমাকে মেসেজ দিয়ে হুমকি দেয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৫ নেতার ছবি দেয়া আছে।

তিনি জানান, তাকেই উদ্দেশ্য করে লেখা হয়েছে, দুঃখ তোমার জন্য, ক্যাম্পাসে বেশিদিন থাকতে পারবে না। কেবল দ্বিতীয় বর্ষ!!! মাথায় এতো বুদ্ধি নিয়ে আইনে ভর্তি হলে কি করে?

তিনি আরো জানান, অনেককেই কমেন্ট বক্সে কমেন্ট করে ছবিটি আপলোড করা হচ্ছে। তাদের স্বভাবই হচ্ছে পেছন থেকে চোরগোপ্তা হামলা করা। শিবিরকে প্রতিহত করার জন্য সতর্ক আছি।

ছাত্রলীগের নেতাদের সাথে কথা বলে জানা যায়, মূলত ৮ আগস্ট শহীদ সোহরাওয়ার্দী হলে শিবিরের কর্মীদের মারধরে ঘটনায় এই ছাত্রলীগ নেতারা জড়িত থাকতে পারে এই ভিত্তিতে হুমকি দেয়া হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, কোন আইডি থেকে এই হুমকি দেয়া হয়েছে, সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। জানতে পারলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তবে তিনি বলেন, শিবিরের হুমকিতে রাবি শাখা ছাত্রলীগ মোটেও বিচলিত নয়। দূর থেকে হুমকি দিয়ে কি হবে? সাহস থাকলে সামনা সামনি এসে কিছু করে দেখাক। শিবিরকে সমুচিত জবাব দেয়ার জন্য ছাত্রলীগ সব সময় সতর্ক আছে।

রাবি শিবিরের প্রচার সম্পাদক সাদিক বিল্লাহর সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি তা অস্বীকার করে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ ছাড়া আপতত অন্য কোনো বিষয়ে চিন্তা করছি না। আশা করি পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের নির্যাতনের ঘটনায় যথাযথ পদক্ষেপ নিবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে