সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিণীতিকে মদ খাওয়া শিখিয়েছেন কারা, জানেন?

news-image

 

বিনোদন ডেস্ক : পরিণীতি চোপড়া বলিউডের মেধাবী অভিনেত্রী হওয়া স্বত্বেও ফ্লপ নায়িকার খেতাব জুটিয়েছেন। কয়েকদিন আগে মুক্তি পাওয়া ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে অভিনয় ও গান- কোনটিই স্পর্শ করেনি দর্শকদের। শোনা যাচ্ছে, সানিয়া মির্জার বায়োপিকে অভিনয় করবেন তিনি। এরই মধ্যে জানালেন, নিজের জীবনের একটি গোপন কথা।
নায়ক নায়িকারা একটু আধটু মদ্যপান করেন, একথা সবার জানা। বলিউডে তো এর হার অনেক বেশি। তবে পরিণীতি বলছেন, তিনি অ্যালকোহল ছুঁয়েও দেখেন নি কখনও। তাকে এসবে অভ্যস্ত করিয়েছেন বলিউডের দুই তারকা। তারা হলেন আলিয়া ভাট ও আদিত্য রয় কাপুর।

২০১৬ সালে একঝাঁক বলি তারকা মার্কিন মুলুকে ট্যুরে গিয়েছিলেন। সেই দলে পরিণীতির সঙ্গে ছিলেন আলিয়া, ক্যাটরিনা, আদিত্য, বরুণ, সিদ্ধার্থ, করণ জোহর। সেখানে গিয়ে নাকি প্রথম মদ্যপানের অভিজ্ঞতা হয় পরিণীতির। সম্প্রতি নেহা ধুপিয়ার একটি টক শো-তে এসে নায়িকা বলেন এ কথা। তার কথায়, ‘ওরাই আমার অ্যালকোহল লাইফস্টাইলে পরিচয় করিয়ে দিয়েছিল।’
তিনি বলেন, ‘আমাদের স্বপ্নের টিম ছিল সেটা। সবাই পার্টির মুডে ছিল। আমরা একটা ক্লাবে গিয়েছিলাম। সবাই জোর করছিল, ড্রিঙ্ক করতেই হবে। তারপর আলিয়া আর আদিত্য জোর করায় ড্রিঙ্ক করেছিলাম। গন্ধ, স্বাদ কোনওটাই ভালো লাগেনি’।
এরপর পরিণীতি জানিয়েছেন, কিছুক্ষণ পর তারা জানতে চেয়েছিলেন, তিনি ঠিক আছেন কী না। তার সে মুহূর্তে কোনও সমস্যা হয়নি। তবে সেই রাত থেকে পরের দিন সকাল ছ’টা পর্যন্ত নাকি নেচে গিয়েছিলেন পরিণীতি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা