,

ত্রাণ বলতে পেয়েছি শুধু এক টোপলা খিচুরি

news-image

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ বন্যায় নিজের পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারিনি। ভেসে গেছে বাড়িসহ সব কিছুই। এই বন্যায় ত্রাণ বলতে কিছুই পাইনি পেয়েছি শুধু এক টোপলা খিচুরি। তাই ছেলে মেয়েকে নিয়ে এক বেলা খেয়ে কোনো রকম বেঁচে আছি। এভাবেই বাড়ির কাজ করছেন আর বলছেন হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামের ছালেহা বেগম (৩৫)।

শনিবার (১৯ আগস্ট) সরেজমিনে ঘুরে দেখা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামের ছালেহা বেগম (৩৫) বন্যায় ভেঙে যাওয়া বাড়িঘরগুলো নিজেই মেরামত করছেন। পার করছেন ব্যস্ত সময়।

ওই গ্রামের রিক্শা চালক আব্বাস আলী স্ত্রী ছালেহা বেগম। আব্বাস আলী (৪০) ঢাকায় গেছেন রিক্শা চালাতে। তাই বন্যার পানি নেমে যাওয়ায় তিন ছেলে মেয়েকে নিয়ে বাড়ি ফিরে ভেঙে যাওয়া ঘরের কাজ করছেন ছালেহা বেগম।

 

ওই এলাকার বানভাসী ফরিদা বেগম (৩০) ভেসে যাওয়া ঘরের টিন খুঁজে বের করে আবারও বাড়ি মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিস্তা, ধরলা, সানিয়াজান নদীর পানি কমে যাওয়ায় জেলার ৫টি উপজেলার মানুষ বাড়ি ফিরতে শুরু করছেন। বাঁচার তাগিদে বানভাসিদের আবারও ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন।

এদিকে বন্যার্ত হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী হাইস্কুল মাঠে সেনাবাহিনীর একটি মেডিকেল টিম বন্যার্তদের সেবায় স্যালাইন, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ওষুধ প্রদান করছেন।

 

হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমান জানান, বন্যার্ত পরিবারে জন্য মাত্র ৬ টন চাউল,শুকনো খাবার বরাদ্দ পেয়ে ১২ শত পরিবারের মাঝে বিতরন করা হয়েছে। তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল্য বলে জানান।

লালমনিরহাট জেলা ত্রাণ ও পুর্নবাসন কার্যলায় সূত্রে জানা গেছে, প্রবল বন্যার কারণে লালমনিরহাটে ১০৮ আশ্রয় কেন্দ্র প্রায় ৩০ হাজার মানুষ আশ্রয় নিয়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে