,

”বন্যায় একটি মানুষও না খেয়ে থাকবে না’

news-image

 

 

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, যেকোন দুর্যোগ মোকাবিলায় সরকার সক্ষম। আমাদের খাদ্যের অভাব নেই।

টাকারও অভাব নেই। বন্যায় একটি মানুষও না খেয়ে থাকবে না ,বিনা চিকিৎসায় থাকবে না । বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ ও পুনর্বাসন কার্য্যক্রম চলবে। আজ জামালপুরের মেলান্দহ উমির উদ্দিন হাইস্কুল প্রাঙ্গনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে মন্ত্রী এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী নাম উল্লেখ না করে বিএনপিকে ইঙ্গিত করে বলেন, একদল সরকারকে, শেখ হাসিনাকে খাটো করার চেষ্টা করে। কিন্ত যে যাই বলুক আমরা সেগুলো কানে দেই না। আমাদের কাজ হলো মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। তাই আপনাদের কষ্ট দূর না হওয়া পর্যন্ত ত্রাণ তৎপরতা চলবে, পুনর্বাসন কর্মসূচি চলবে।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, সাহসের সাথে সবাই মিলে এই দুর্যোগ মোবাবিলা করতে হবে । আমরা আপনাদের পাশে আছি। সরকার আপনাদের পাশে আছে। আপনাদের কষ্ট দূর করতে সরকার সব করবে। জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরীসহ আ. লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মেলান্দহ ও ইসলামপুর উজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে