,

নবীনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত – ২০ আটক -৬

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃঞ্চনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে ফের অধিপত্য বিস্তারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  শনিবার সকালে আবু মেম্বারের গ্রুপ ও কাউছার মোল্লার গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘষর্ হয় । সংঘর্ষে দেশীয় অস্ত্র শস্ত্র ও ভাড়া করা লোক এনে প্রকাশ্যে শত শত লোক রক্তক্ষয়ী সংঘর্ষ লিপ্ত হয়। এতে অর্ধশতাধিক বাড়িঘর ভাংচুর ও ২০ জন আহত হয়। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে শতাধিক দেশীয় অস্ত্র শস্ত্র সহ দুই গ্রুপের ৬ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আটককৃতরা হচ্ছে আপন মিয়া, আদম নবী, শাহাদাৎ, বায়েজিদ, মো: কাউছার ও জুনায়েদ। উল্লেখ্য গত সোমবার একই ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত ও ৭ জনকে আটক করে পুলিশ।
কৃঞ্চনগর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, অধিপত্যকে কেন্দ্র করে উভয় গ্রুপ পাল্টাপাল্টি হামলা চালায়। পুৃলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রেন আনে। আমি এলাকার শান্তি চাই।
ইন্সপেক্টর (তদন্ত) নাজির আহম্মেদ বলেন, পরিকল্পিত ভাবে উভয় গ্রুপ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সকালে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শতাধিক দেশীয় অস্ত্র শস্ত্র সহ ৬ জনকে আটক করে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে