,

অনুপ্রবেশকালে টেকনাফে রোহিঙ্গাদের নৌকা ফেরত

news-image

টেকনাফ প্রতিনিধি : ফের মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। আজ শনিবার ভোরে মিয়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে টেকনাফে ঢোকার সময় একটি নৌকাকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

জানা গেছে, মিয়ানমারের রাখাইন প্রদেশে সে দেশের সেনা-সমাবেশের কয়েক দিন পর শনিবার ভোরে নৌকাটি বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে।

টেকনাফের শাহপরীর দ্বীপ স্টেশনের কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট এস এম কবির হোসেন বলেন, ‘নৌকাসহ মিয়ানমারের ৩১ রোহিঙ্গাকে নাফ নদী দিয়ে অনুপ্রবেশ চেষ্টাকালে ফেরত পাঠানো হয়েছে। ‘

কোস্ট গার্ড কর্মকর্তারা জানান নৌকাটিতে ৯ জন নারী ও ২২ জন পুরুষ ছিলেন বলে। এ বিষয়ে কবির হোসেন বলেছেন, কোস্ট গার্ড টহল জোরদারের পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়িয়েছে।

গত মঙ্গলবার বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেছিলেন, ‘মিয়ানমার রাখাইন প্রদেশের সীমান্তের মংডু, বুচিডং ও রাচিডংসহ বেশ কয়েকটি এলাকায় কিছুদিন ধরে সেনা সমাবেশ বাড়িয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আমরাও ফোর্স বাড়ানোর পাশাপাশি সীমান্তে নিরবচ্ছিন্ন টহল ও নজরদারি জোরদার করেছি। ‘

গত বছর মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান ও রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পর বহু রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে। সম্প্রতি আবার তাদের অনুপ্রবেশ শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে