,

ট্রেন বাতিল হলে টাকা ফেরত : রেলমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে যদি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ট্রেনের টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। আজ শনিবার দুপুরে মুঠোফোনে এ তথ্য জানান তিনি।

সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা গেছে, উত্তরাঞ্চল, বিশেষ করে রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট—এসব রেলপথের টিকিট কাউন্টারগুলোতে দীর্ঘ সারি। বন্যার কারণে সড়কপথে যাতায়াতে অনেক সময় লাগতে পারে ভেবে অনেকে ট্রেনের টিকিটের সন্ধানে এসেছেন।

যাত্রীদের চারটি করে ট্রেনের টিকিট দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন কয়েকজন। অনেকে বলছেন, প্রথম শ্রেণির টিকিট পাচ্ছেন না। এসব অভিযোগ সম্পর্কে রেলমন্ত্রী মুজিবুল হক মুঠোফোন প্রথম আলোকে বলেন, যাত্রীদের টিকিট কম দেওয়ার অভিযোগ সঠিক নয়। বিষয়টি খতিয়ে দেখবেন। তবে লালমণি এক্সপ্রেসের প্রথম শ্রেণির টিকিট আগে শেষ হয়ে গেছে। এখন শোভনের টিকিট পাওয়া যাচ্ছে। যাঁরা লাইনে দাঁড়াবেন, তাঁরা পাবেন।

অনেক যাত্রী অভিযোগ করছেন, এসি কামরার টিকিট পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী জানান, সব কাউন্টারে এসির টিকিট বুকিং দেওয়ার সুযোগ নেই। যে কটা আছে, প্রথমে যিনি দাঁড়ান, তিনিই পেয়ে যান। কাল রোববার থেকে তিনটি রেলপথের বিশেষ ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে