সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আক্কেলপুরে তুলশীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন

news-image

জয়পুরহাট প্রতিনিধি : টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানিতে জয়পুরহাটের তুলশীগঙ্গা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর আজ শনিবার সকালে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে আক্কেলপুর পৌর শহরের ঘরবাড়ি ও সড়কের একাংশ পানিতে ডুবে গেছে।

আজ সকাল ৭টার দিকে হঠাৎ করেই তুলশীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আক্কেলপুর উপজেলার পাড়ঘাটি এলাকার পশ্চিম পার্শ্বে প্রায় ৫০ ফুট বাঁধ ভেঙে যায়। এ সময় ঘরবাড়িতে প্রবল বেগে বন্যার পানি ঢুকে পড়লে ঘুমন্ত মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এ অবস্থায় বাসা-বাড়ির আসবাবপত্র নিয়ে অনেকেই আশ্রয় নেয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের শুকনো জায়গায়। এ ছাড়া শহরের ডাকবাংলোর সামনে প্রধান সড়কের পানি ওঠা শুরু করায় সাধারণ মানুষ ও পথচারী চরম ভোগান্তিতে পড়েছে।

আক্কেলপুর পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী জানান, আজ সকাল ৭টার দিকে তুলশীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৫০ ফুট অংশ ভেঙে শহরের বাসা-বাড়ি ও প্রধান সড়কের প্রায় ৫০০ মিটার প্লাবিত হয়। লোকজনকে সাথে নিয়ে বর্তামনে বাঁধটি মেরামতের কাজ শুরু করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী