বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

news-image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- জোনাইদ (০৩), মারিয়া (০৫) ও রায়হান (০৪)। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার বাশারুক গ্রামের মাজেদ মিয়ার ছেলে জোনাইদ ও মেয়ে মারিয়া বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে খেলা করছিল। খেলতে খেলতে জুনাইদ পুকুরে পড়ে গেলে মারিয়া তাকে উদ্ধার করতে পানিতে নামে। এ সময় তারা দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

এছাড়া একই সময়ে উপজেলার নারায়নপুর গ্রামের শামছুল আলম খোকনের ছেলে রায়হান তার নানা বাড়ি সীতারামপুর গ্রামে বেড়াতে গিয়ে তিতাস নদীতে গোসলে নেমে পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নানা বাড়ির লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

‘আমি প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি’

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ