,

নবীনগরে কলেজ ছাত্রীকে উত্ত্যত করার প্রতিবাদ করায় হামলা,মারধর,ভাংচুর লুটপাট

news-image

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক কলেজ ছাত্রীকে উত্ত্যত করার প্রতিবাদ কারায় এক ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর,ভাংচুর ও লুটপাট চালিয়েছে বখাটে সন্ত্রাসীরা। গুরুতর আহত ওই ব্যবসায়ীকে দ্রুত রাতেই নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(১৭/০৮)সন্ধ্যায় নবীনগর হাইস্কুলের উত্তর পাশে মারলীন রেস্ট হাউজের নীচতলায় আল-আমীন হোটেলে। বখাটে ওই সন্ত্রাসীদের ১০/১২ জনের একটি দল অর্তকিত হোটেলে হামলা চালিয়ে ক্যাশ থেকে ২৫ হাজার নগদ লুট ,মালিককে মারধর, হোটেল আসবাব পত্র ভাংচুরসহ প্রায় প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় হোটেল মালিক মোঃ সুমন মিয়া বাদী হয়ে বখাটে প্রান্ত পিতা মোঃ আবদুল হালিম বাড়ি কালিবাড়ি সংলগ্ন কোটরোডে ও শাহ-আলম পিতা অজ্ঞাত বাড়ি পৌর এলাকার নারয়নপুর গ্রামে বিবাদী করে রাতেই নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। সুত্র জানায়,ওই দিন মরালিন রেস্ট হাউজ রোডে প্রান্ত এক কলেজ ছাত্রীকে শারিরিক লাঞ্চিতসহ উত্ত্যত করছিল, এই দৃশ্য দেখে সুমন প্রতিবাদ করে ওই বখাটে যুবককে ধমক দিয়ে তাড়িয়ে দেয়।এ ঘটনায় ওই বখাটে যুবক সন্ধ্যায় তার দরবল নিয়ে এ হামলা চালিয়ে মরাধর লুটপাট চালায়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আসলাম শিকদার বলেন,রাতে বখাটে পান্তের বাবা আবদুল হালিমকে ডেকে আনা হয়েছে। বখাটেদের বিরুদ্ধে গ্রেফতারসহ আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে