,

আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত ৪৭ নারী-পুরুষকে দণ্ড

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের এক আবাসিক হোটেলে দ্বিতীয় দফায় শুক্রবার অভিযান চালিয়ে ৪৭ নারী-পুরুষকে আটক করা হয়েছে। অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

গাজীপুরের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম কুদরত-এ-খুদা জানান, সদর উপজেলার হোতাপোড়া এলাকাস্থ এক আবাসিক হোটেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ওই হোটেল থেকে ২৬ জন নারী এবং ২১ জন পুরুষ (দালাল ও খদ্দের)সহ মোট ৪৭ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আটকদের হাজির করা হয়।

আদালত এসময় সরকারি আদেশ অমান্য করে অসামাজিক ও অশ্লীল কর্মকাণ্ড পরিচালনা করে গণউপদ্রব সৃষ্টি করার অপরাধে আটক ২১ জন পুরুষকে এক মাস করে কারাদণ্ড এবং ২৬ তরুণীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

পরে আদালত হোটেলটি তালাবদ্ধ করে দেন। অভিযানের খবর পেয়ে হোটেল মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর আগে গত ১ জুলাই রাতে একই হোটেলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত নারী-পুরুষসহ ৩৪জনকে একই অপরাধে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে।

স্থানীয়রা জানান, গাজীপুরের অধিকাংশ আবাসিক হোটেলগুলোতে বিভিন্ন প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে নানা অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে হোটেল ব্যবসায়ীরা। এ ব্যাপারে এলাকাবাসী একাধিকবার প্রতিবাদ করলেও ওইসব কার্যকলাপ বন্ধ হয়নি।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে