সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজ ভিসার জন্য আবেদনের সময় বাড়ল

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি হজযাত্রীদের ভিসার জন্য আবেদনের সময় বাড়িয়েছে সৌদি আরব। ধর্ম মন্ত্রণালয়ের হজ কার্যালয় সূত্র শুক্রবার সকালে জানান, শনিবার পর্যন্ত হজযাত্রীদের ভিসার জন্য আবেদন গ্রহণ করা হবে।

হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, ভিসার জন্য আবেদনের মেয়াদ বৃহস্পতিবার শেষ হয়ে যায়। এরপর আগামী সোমবার পর্যন্ত সময় বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। আবেদন মঞ্জুরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি সৌদি দূতাবাস। তারা ভিসার কাজ চালিয়ে যেতে বলেছে। রোববার পর্যন্ত সময় আছে। আমরা শনিবারের মধ্যে কাজ শেষ করতে চাই।

সৌদির কোটা অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন। ভিসা জটিলতা, মোয়াল্লেম ফি বাড়ানো ও বাসা ভাড়া নেওয়ায় বিলম্ব হওয়ায় শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৯টি হজফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।

সর্বশেষ শুক্রবার সকাল ৭টা ৩৫ মিনিটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫০৭৫ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া শুক্রবার বেলা ১১টা ৫৫ মিনিটের বিজি-৭০৭৫ ফ্লাইট পিছিয়ে ২১ আগস্ট বেলা ১২টা ৩০ মিনিটে নেওয়া হয়েছে।

হজ অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৪২২ জনকে ভিসা দিয়েছে সৌদি দূতাবাস। এখনও ৪ হাজার ৭৭৬ জনের ভিসা আবেদন বাকি আছে।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৭৩ হাজার ৪৫ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। এখনও ৫৪ হাজার হজযাত্রী সৌদি আরবে যাওয়ার অপেক্ষায় আছেন।

চাঁদ দেখা সাপেক্ষে এবার ৩০ অগাস্ট হজ হতে পারে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা