,

বাস উল্টে ক্ষেতে, শিক্ষার্থীসহ আহত ৩০

news-image

নিজস্ব প্রতিবেদক : যশোর-ছুটিপুর সড়কে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা বাগমারায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশই স্কুল-কলেজের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী কলেজছাত্র ইমজামামুল হক ইমন জানান, ঘটনাস্থলে রাস্তার অবস্থা খুব খারাপ। বাসটি দ্রুত গতিতে চলছিল। এসময় রাস্তায় থাকা একটি গর্তের মধ্যে চাকা পড়লে বাসটি উল্টে ক্ষেতে চলে যায়। আহতদের উদ্ধার করে তারা হাসপাতালে পাঠান।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে ছুটিপুর থেকে একটি বাস যশোরের উদ্দেশে ছেড়ে আসে। ওই সময় আলিমন নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ছুটি হওয়ায় বাড়ি ফিরতে শিক্ষার্থীদের অনেকে ওই বাসে চড়ে। কায়েমকোলা বাগমারা এলাকায় বাসটি উল্টে পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এতে অন্তত ২৫ শিক্ষার্থীসহ কমপক্ষে ৩০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত শিক্ষার্থীদের বাড়ি যশোর সদর উপজেলার হালসা গ্রামে।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক কাজল মল্লিক জানান, আহতদের চিকিৎসা চলছে। তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে