,

গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে ইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় ও শেষ দিনের মতো মতবিনিময সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় এ সভা শুরু হয়েছে।

দ্বিতীয় দিনের সভায় গণমাধ্যমের ৩৪ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

এর আগে, প্রথম দিনের মতবিনিময় সভায় একাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা। তারা বলেছেন, ইসি সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে।

এ ছাড়া নির্বাচনে কালো টাকা-সন্ত্রাসী-মস্তানের দৌরাত্ম্য বন্ধসহ ‘না’ ভোট চালু করারও পরামর্শ দিয়েছেন অনেকেই। একই সঙ্গে নির্বাচন কমিশনকে আস্থা অর্জনের কথাও বলেছেন গণমাধ্যম প্রতিনিধিরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে