,

ব্রাহ্মণবাড়িয়ায় যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক যুবতীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গিয়েছে। ধর্ষিতা যুবতীর মা বাদী হয়ে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা গ্রামের মোক্তার হোসেনের নামে এ অভিযোগ করেছেন। মোক্তার হোসেন উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী সাব বাড়ীর কালা মিয়ার ছেলে।
অভিযোগে বলা হয়েছে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার  মোক্তারের বিরুদ্ধে নবীনগর থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়।

প্রর্তক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রায় দুই মাস আগে মোক্তারের সঙ্গে তার রং নাম্বারে প্রেম হয় এবং সকালে ওই যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে কাউতলী শ্মশান ঘাঠে নিয়ে আসে মোক্তার ও তার বন্ধু। পরে তাকে ফুসলিয়ে বাইশমৌজা ঘরে  নিয়ে জোরর্পূবক ধর্ষণ করে। এসময় যুবতীর চিৎকারে এলাকাবাসী দোকানের দরজা ভেঙে তাকে উদ্ধার করে। তবে মোক্তার ও তার বন্ধু পালিয়ে যায়।

এ বিষয়ে  নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আসলাম শিকদার মামলার সত্যতা নিশ্চিত করেন ও জানান, এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে যুবতীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ