,

আইসিইউতে মেয়র আনিসুল

news-image

নিজস্ব প্রতিবেদক : আনিসুল হকঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক লন্ডন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এক মাস ধরে তিনি লন্ডনে অবস্থান করছিলেন। চার দিন আগে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়।

মেয়রের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান এক মুঠোফোন বার্তায় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

ওই বার্তায় বলা হয়, মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হয়েছেন মেয়র আনিসুল হক। তাঁর এই অসুখ বাংলাদেশে ধরা না পড়লেও তিনি প্রায় দুই মাস যাবৎ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকেরা তাঁকে স্টেরয়েডসহ বিভিন্ন ওষুধ দিয়েছেন। তিনি এখন আইসিউতে আছেন।

দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে মেয়র দোয়া চেয়েছেন বলেও ওই বার্তায় জানানো হয়।

পরে মিজানুর রহমানের সঙ্গে কথা বলে জানা যায়, লন্ডন হাসপাতালে আগে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। চার দিন আগে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা তাঁকে পুরো বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। কথা বলতে নিষেধ করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে