,

কাঙ্গালিভোজের খিচুড়ির পাত্রে পড়ে শিশুর মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনোহোলা ইউনিয়নে শোক দিবসের কাঙ্গালিভোজের খিচুড়ির পাত্রে পড়ে মাইনুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত ওই শিশু উপজেলার যুগীহাটি গ্রামের হাসমত আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছে ওই শিশুর বড় ভাই নাজমুল ইসলাম (৮)।

আহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘাটাইল উপজেলার আনোহোলা ইউনিয়নের যুগীহাটি ওয়ার্ড মেম্বার লুৎফর রহমানের বাড়ির পার্শ্বে রাস্তার উপর গণভোজের খিচুড়ি রান্না হচ্ছিলো। এক পর্যায়ে দিনমজুর হাসমত আলীর দুই ছেলে মাইনুল ও নাজমুল সেখানে যায় খিচুড়ি খেতে। খিচুড়ি রান্নাবস্থায় চুলার পার্শ্বে অন্য শিশুদের সঙ্গে মাইনুলকে কাঁধে নিয়ে নাজমুল খেলছিল। এক পর্যায়ে কোনো এক শিশুর ধাক্কা লেগে নাজমুলের কাঁধ থেকে মাইনুল রন্ধনরত খিচুড়ির পাত্রে পড়ে যায়। তাকে তুলতে গিয়ে নাজমুলও খিচুড়ির পাত্রে পড়ে যায়।

তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ওই দুই শিশুকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে শিশু মাইনুলের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে