,

৮ বছরের শিশুকে চাঁদাবাজি মামলার আসামি করায় ওসিকে শোকজ

news-image

সাভার প্রতিনিধি : ধামরাইয়ে ইজিবাইক থেকে ১০০ টাকা চাঁদা আদায়কে কেন্দ্র করে ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সাংসদ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।

আর এই মামলা চাঁদাদাবির মামলায় রিফাত আহম্মেদকে নামের ৮ বছরে এক শিশুকে আসামি করায় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ করেছেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা আবেদীন। তাকে পাঁচদিনের মধ্যে জবাব দিতে বলেছে আদালত।

বিচারক আদেশে বলেন, আসামির বয়স যাচাই-বাছাই ছাড়া কেন মামলা নেওয়া হয়েছে ওসিকে জবাব দিতে হবে। রিফাত সুয়াপুর ইউনিয়নের পান্নুর মিয়ার ছেলে ও সুয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র বলে দাবি করেছেন তার পরিবার।

এ বিষয়ে ওসি রিজাউল হক দিপু বাংলাদেশ প্রতিদিনকে বলেন ‘যাচাই-বাছাই করার সময় ছিল না, নামের সিফাতে জায়গা রিফতের নাম হয়েছে সেখানে বয়স ১৮ দেওয়া ছিলো। তবে তদন্ত সাপেক্ষে যদি প্রমাণ পাওয়া যায় মামলার কোন আসামির বয়স ১৮ বছরের নিচে তাহলে তাকে চার্জশিট থেকে শিশুকে বাদ দেওয়া হবে’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে