,

পান্থপথে অভিযানে এক ‘জঙ্গি’ নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পান্থপথে ‘জঙ্গি আস্তানা’য় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের প্রথম পর্ব শেষ হয়েছে। অভিযানে সন্দেহভাজন এক জঙ্গি নিহত হয়েছে।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানোয়ার হোসেন এই তথ্য জানিয়েছেন।

সকাল ১০টা ৪৫ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত ভবনের চারতলায় ‘ওলিও গ্রিন হ্যাভেন’ হোটেলে বোমা নিষ্ক্রিয়কারী দল প্রবেশ করে। তারা সেখানে একটি ল্যাগেজ দেখতে পেয়েছে। সেটি পরীক্ষা করা হবে।

সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশের মহাপরিদর্শক আইজিপি এ কে এম শহীদুল হক আসেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশের বিশেষ টিম সোয়টের একটি দলকে ঘটনাস্থল থেকে চলে যেতে দেখা যায়।

আজ মঙ্গলবার ভোর থেকে পান্থপথের স্কয়ার হাসপাতালের পশ্চিম পাশে ছয় নম্বর ভবনটি ঘিরে রাখা হয়। ভবনে অবস্থিত হোটেল ‘ওলিও গ্রিন হ্যাভেন’-এর চারতলায় ৩০১ নম্বর কক্ষে একজন জঙ্গি অবস্থান নিয়েছে বলে জানতে পারে পুলিশ। পরে ওই রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে পুরো এলাকায় ঘিরে রাখেন পুলিশ ও পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের সদস্যরা।

সকাল ৯টা ৪৫ মিনিটে ওই ভবনের বিপরীত দিকে ওলিও হোটেলের আরেকটি ভবনে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বহুতল ভবনটির একটি ফ্লোরের দেয়াল ধসে পড়ে। ৯টা ৪৫ মিনিট থেকে ৯টা ৫০ মিনিটের মধ্যে কয়েকবার গোলাগুলির আওয়াজ আসে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে