,

দুই মাসের মধ্যে ফোর জি’র সেবা দেওয়া সম্ভব : তারানা হালিম

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম বলেছেন, ফোর জি সেবা দিতে আমরা প্রস্তুত রয়েছি। অনুমোদনের জন্য ফাইল অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় থেকে ফাইল ছাড়ের দুই মাসের মধ্যেই ফোর জি সেবা দেওয়া সম্ভব হবে।
তিনি সোমবার বিকালে খুলনাস্থ বাংলাদেশ ক্যাবল শিল্প কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

ইন্টারনেটের গতি বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ইন্টারনেটের গতি বৃদ্ধি করতে বিটিসিএল কাজ করছে। আগের চেয়ে গতি বৃদ্ধি পেয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন হলে আরও গতি বৃদ্ধি পাবে। এসময় প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড’র উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে তিনি বঙ্গবন্ধুর সাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনা সদর থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন। আলোচনা সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক-উজ্জামান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও ফকির সাইফুল ইসলাম বক্তৃতা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে