,

‘বাংলাদেশের উন্নয়ন ঠেকাতে দেশবিরোধীরা চক্রান্ত শুরু করেছে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের উন্নয়ন ঠেকাতে আবার নতুন করে দেশবিরোধীরা চক্রান্ত শুরু করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘তিনিই বাংলাদেশ’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজ আবার চক্রান্ত শুরু হয়েছে কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন। শেখ হাসিনাকে ঠেকাতে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। এই চক্রান্তকারিদের একটাই লক্ষ্য যে কোন ভাবে শেখ হাসিনাকে ঠেকাতে হবে।

সতীর্থ-স্বজন আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্বে করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রবীণ সাংবাদিক রাহাত খান।

এছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিনের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, শহীদ বুদ্ধিজীবী আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী, মহানগর দক্ষিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে