,

বন্যা পরিস্থিতির অবনতি : ২৪ ঘণ্টায় পাঁচ জেলায় ২১ জনের মৃত্যু

news-image

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় দিনাজপুর, কুড়িগ্রাম, লালমানিরহাট, রংপুর ও নীলফামারিতে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পানিতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে কমপক্ষে ৭ জন।

গত ২৪ ঘন্টায় তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলাসহ দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেশকিছু পয়েন্টের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দিনাজপুরে বন্যার পানিতে ডুবে ও বিদ্যুতায়িত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে জেলার বিরল ‍উপজেলায় একই পরিবারের তিনজন সহ মোট পাঁচ জন, দিনাজপুর সদরে চার জন, কাহারোল উপজেলায় পাঁচ মারা গেছে। দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

কুড়িগ্রামে বন্যায় দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে শহরে তোলাপোতা এলাকায় একজন এবং হোলখানা এলাকায় আরও একজন মারা গেছে। অন্যদিকে রাজারহাটের চিলা এলাকায় পানিতে ডুবে দুইজন নিখোঁজ রয়েছে।

এদিকে লালমনিরহাটের সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পূর্ববড়ুয়া গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া শিশুসহ একই পরিবারের নিখোঁজ চার জনের মধ্যে দুই জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।

নীলফামারির হরিণচড়া আর বগ্দাবুড়ি এলাকায় পানিতে ডুবে মারা গেছে দুই শিশু।

 

একাত্তর টিভি অবলম্বনে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে