,

শোক দিবসে নগরজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, জাতীয় শোক দিবসে (১৫ আগস্ট) ধানমন্ডিসহ নগরজুড়ে নিশ্ছিদ্র ও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, সাংসদসহ সামরিক ও বেসামরিক এবং কূটনীতিকদের নিরপত্তায় পোষাকে ও সাদা পোষাকে পুলিশ ও র্যাব সদসরা থাকবে।

শোক দিবসে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষকে শৃঙ্খলার সঙ্গে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, শোক দিবসে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে সর্বস্তরের মানুষের ঢল নামে। সকাল সাড়ে ৬টায় শ্রদ্ধা জানাতে আসবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এরপর পর্যায়ক্রমে স্পিকার ডেপুটি স্পিকার, মন্ত্রী, সাংসদসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কূটনীতিকরা আসবেন। শৃঙ্খলার স্বার্থে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানচলাচলে নতুন নির্দেশনা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে