সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চা দোকানির শরীর ঝলসে দেওয়া সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

news-image

নাটোর প্রতিনিধি : দুই চা দোকানিকে ঝলসে দেওয়া নাটোর এন এস সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন রিয়নকে বহিষ্কার করেছে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

ছাত্রলীগের ওয়েবসাইটে শুক্রবার রাতে এ সংক্রান্ত একটি বিবৃতি পোস্ট করা হয়। বিবৃতিতে জানানো হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে- বাংলাদেশ ছাত্রলীগ নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন রিওনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান জেমস ও এন এস সরকারি কলেজ শাখা সভাপতি এস এম শাহাদাত রাজীব বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রলীগের ওয়েবসাইটের মাধ্যমে তারা বিষয়টি জেনেছেন।

উল্লেখ্য, গত ১০ আগস্ট নাটোরের এন এস সরকারি কলেজে শিবির সন্ত্রাসীদের বিরুদ্ধে এক মিছিল শেষে কলেজ সংলগ্ন এক চায়ের দোকানে চা না দেওয়া রিয়ন ও তার সমর্থকদের সঙ্গে চা দোকানির ধস্তাধ্বস্তি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এক পর্যায়ে রিয়ন কেতলির গরম পানি ছুড়ে মারলে চা দোকানি রুস্তম ও তার ভাই মোস্তফার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। এ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ রিয়নকে বহিষ্কার করে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা