সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোলজুড়ে ফুটফুটে তিন সন্তান

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ লাবলী বেগম (২৮)। ৯ আগস্ট রাত সোয়া ১২টার দিকে ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়।

লাবলী বেগম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাজনদী গ্রামের লাবলু মোল্লার (৩৯) স্ত্রী। পাঁচ মাস ধরে লাবলু মোল্লা মালয়েশিয়াপ্রবাসী।

নবজাতকদের মধ্যে একটি মেয়ে ও দুটি ছেলে। তাদের নামকরণও করা হয়েছে। মেয়ের নাম রাখা হয়েছে রাবেয়া, আর দুই ছেলের নাম রাখা হয়েছে আতিক ও মুকিত।

গৃহবধূর বাবা আইউব আলী বলেন, ‘লাবলীর গর্ভধারণের পাঁচ মাস পর আলট্রাসনোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারি যে একসঙ্গে তাঁর তিনটি সন্তান হবে। এর আগে লাবলীর লিজা নামে একটি মেয়ে আছে। সে এখন ষষ্ঠ শ্রেণিতে পড়ে।’

অস্ত্রোপচারটি করেন ওই হাসপাতালের চিকিৎসক আফরোজা পারভীন। তিনি আজ শনিবার বলেন, ছেলে দুটির ওজন ১ কেজি ৮০০ গ্রাম করে এবং মেয়েটির ওজন ১ কেজি ৭০০ গ্রাম। তিনি বলেন, তিনটি শিশুই ভালো আছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা