,

হেলিকপ্টার আরোহীদের ছেড়ে দেওয়া হয়েছে

news-image

জেলার কাশিমপুর কারাগারের সীমানার ভিতরে একটি হেলিকপ্টার অবতরণ করার পর যে চার আরোহীকে আটক করা হয়েছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অবতরণের পর যাত্রীদের নামিয়ে দিয়ে কপ্টারটি দ্রুত চলে যায়। এ সময় কপ্টারের আরোহী এক বাংলাদেশি নাগরিক, তার মালয়েশীয় স্ত্রী ও দুই সন্তানকে আটক করে কারা কর্তৃপক্ষ। পরে জিজ্ঞাসাবাদ শেষে দুপুর দেড়টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, কারা কমপ্লেক্সের আরপি গেটের কাছে মাঠে একটি ভাড়া করা হেলিকপ্টার অবতরণ করে। এতে আরোহী ছিল এক বাংলাদেশি নাগরিক, তার মালয়েশীয় স্ত্রী এবং তাদের দুই সন্তান।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, পাইলট ভুল করে কারাগারের আরপি গেটের কাছে স্কুল মাঠে অবতরণ করেছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার সুব্রত কুমার বনিক জানান, কুমিল্লার হোমনা এলাকার মালয়েশিয়া প্রবাসী বিল্লাল হোসেন তার পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারে করে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

তাদের অবতরণের কথা ছিল পাশ্ববর্তী কোনাবাড়ি কুদ্দুস নগর স্কুল মাঠে। কিন্তু পাইলট ভুল করে কারা কমপ্লেক্সের অভ্যন্তরে স্কুলের মাঠে অবতরণ করেন। পরে কপ্টারের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনাটি পাইলটের ভুলে হয়েছে। দুপুর দেড়টার দিকে আত্মীয়রা এসে ওই চারজনকে নিয়ে গেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে