সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে চোর সন্দেহে ৪ জনকে পিটিয়ে হত্যা

news-image

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চোর সন্দেহে ৪জনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার ভোরে ওই উপজেলার চরজুবলি ইউনিয়নের কচ্চবিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নে গরু চুরি হয়ে আসছিল। ওই গরু চোরদেরকে ধরার জন্য এলাকাবাসী রাত জেগে পাহারা দিয়ে আসছে। বৃহস্পতিবার ভোরে গরু চুরি করার জন্য একটি পিক-আপ নিয়ে ৭/৮ জনের এক দল চোর আসে ওই ইউনিয়নের উত্তর কচ্চবিয়া গ্রামে। পরে স্থানীয় এলাকাবাসী টের পেয়ে ওই চোরদেরকে ধাওয়া দিয়ে ঘেরাও করে। এসময় ৪ চোরকে গণপিটুনি দিলে তাদের মৃত্যু হয়। বাকিরা পালিয়ে গেছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, রাতে একটি পিকআপ নিয়ে গরু চুরি করতে আসলে ৪ চোরকে গণপিটুনি দিয়ে হত্যা করে স্থানীয় এলাকাবাসী। তবে নিহতদের নাম ও পরিচয় এখনোও সনাক্ত করা যায়নি বলেও তিনি জানান।

 

পরিবর্তন ডট কম থেকে

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা