,

বাঁশ দিয়ে ঠেস : ভবন থেকে সরানো হলো রোগী

news-image

নিজস্ব প্রতিবেদক : যশোর আড়াইশ’ শষ্যা জেনারেল হাসপাতালের বাঁশ দিয়ে ঠেস দেয়া অর্থপেডিক ও মহিলা মেডিসিন ওায়ার্ডটি ব্যবহারে গণপূর্ত বিভাগ নিষেধাজ্ঞা আরোপ করায় সেখান থেকে রোগী সরানো হয়েছে।

বুধবার দিনভর ভবনের ৪টি ওয়ার্ডের মধ্যে দু’টি ওয়ার্ড থেকে রোগীদের সরিয়ে নেয়া হয়। মঙ্গলবার গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী পরিদর্শন শেষে ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক ডাক্তার রওশন আনোয়ারও হাসপাতালের ঝুঁকিপূর্ণ ভবনটি পরিদর্শনে করেন।

যশোর আড়াইশ’ শয্যা জেনারেল হাসপাতাল যশোরাঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্র। এখানে নড়াইল, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলা থেকে প্রতিদিন হাজারো রোগী আসেন চিকিৎসার জন্য। সঙ্গে থাকেন তাদের স্বজনরা। হাসপাতালটির পুরনো দ্বিতল ভবনের নীচতলার বারান্দার ছাদের অংশে ফাটল দেখা দেয়। বসে গেছে গ্রিলের একাংশ। যে কোনো সময় ছাদ ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

দুর্ঘটনা এড়াতে গণপূর্ত বিভাগ ১০টি বাঁশের খুঁটি দিয়ে সাময়িকভাবে ঠেস দিয়ে রাখেন ছাদ। বিষয়টি নিয়ে রবিবার বিবার্তা২৪.নেটসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে গণপূর্ত বিভাগ হাসপাতালের পুরাতন ভবন ব্যবহার নিষিদ্ধ করে।

গণপূর্ত বিভাগ যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ফ্রান্সিস আশিষ ডি কস্টা জানান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমাদ হাসপাতালটি পরিদর্শন করেছেন। এরপর বিভিন্ন মিডিয়ায় খবরটি ফলাও করে প্রচারিত হলে আমাদের পক্ষ থেকে ভবনটি ব্যবহারে নিষিদ্ধ করা হয়েছে। আগামী শনিবার ঢাকা থেকে আমাদের নকশাকার যশোরে এসে ভবনটি দেখবেন। তখন বলা যাবে ভবনটি পরিত্যক্ত হবে কিনা।

হাসপাতালের তত্তাবাধায়ক ডা. একেএম কামরুল ইসলাম বেনু বলেন, গণপূর্ত বিভাগ থেকে ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়ার পরে আমরা ভবনের ৪টি ওয়ার্ডের মধ্যে দু’টি ওয়ার্ড থেকে রোগীদের সরিয়ে নিয়েছি। কক্ষ সংকটের কারণে দু’টি ওয়ার্ডে রোগীদের রাখা হচ্ছে। যেগুলো এখনও ভালো আছে। স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক ডাক্তার রওশন আনোয়ার জানান, বিষয়টি আমি মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে জানাবো। যাতে ভবনটি সংস্কার করা হয়।

উলে­খ্য, বিল্ডিংটির নিচতলায় সার্জারি ও অর্থোপেডিক এবং দ্বিতীয় তলায় মেডিসিন ওয়ার্ড ছিলো। নিচে ৩০টি বেড, দ্বিতীয় তলায় ৭০টি। রোগীর স্বজন মিলে সেখানে সবসময় প্রায় ১৫০ লোকের অবস্থান ছিলো। ১৯৫৬ সালে ওই বিল্ডিংটি তৈরী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে