সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে বেনাপোলে সীমান্ত প্রবেশদ্বারে চেকপোস্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : অবশেষে বেনাপোল সীমান্তের বংলাদেশ প্রবেশদ্বারে চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্ট না থাকার বিষয়ে সংবাদ প্রকাশের পর নিরাপত্তা জোরদার ও নিয়মের মধ্যে কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার বেনাপোল সীমান্তের চেকপোস্টে দেখা যায়, বাংলাদেশ প্রবেশদ্বারের সামনে বিজিবি সদস্যরা চেকপোস্ট বসিয়েছেন। সেখানে ভারতীয় প্রবেশদ্বারের ন্যায় টেবিল, চেয়ার ও খাতা-কলম নিয়ে বিজিবি সদস্যরাও কার্যক্রম শুরু করেছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ইতিপূর্বে এ ধরণের কার্যক্রম ভারতীয় অংশে বিএসএফ সদস্যরা পালন করলেও বাংলাদেশ সীমান্তে বিজিবি এ ধরনের কোনো কার্যক্রম পালন করেনি। ফলে সাধারণ মানুষও বিনা অনুমতিতে সীমান্তের জিরো পয়েন্ট অতিক্রম করে ভারতীয় গেট পর্যন্ত যাতায়াত করতে পারতেন। এখন থেকে সীমান্তে দুই দেশের মধ্যে পরিচয়পত্র (কার্ড) ব্যবহার করে যাতায়াতকারী ভারত ও বাংলাদেশিরা বিজিবির রেজিস্ট্রারে তাদের নাম ঠিকানা ও সংশ্লিষ্ট অফিসের নাম এন্ট্রি ও যাচাই করে তবেই যাতায়াতের অনুমতি দিচ্ছেন।

সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের চেকপোস্ট কাস্টমস্ কার্গো বিষয়ক সম্পাদক মাহাবুব হোসেন বলেন, বিজিবি সদস্যরা বাংলাদেশ গেটের সামনে টেবিল, চেয়ার বসিয়ে এই প্রথম ভারতীয় গেটের ন্যায় কার্যক্রম শুরু করেছে। এতে বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে। ফলে দুই দেশের মধ্যে যাতায়াতকারী কার্ডধারী ছাড়া অন্যদের শূন্য রেখায় প্রবেশের আর সুযোগ থাকছে না। এ নিয়ম চালু থাকলে সুরক্ষা বাড়বে বলে জানান তিনি।

সিঅ্যান্ডএফ কর্মচারী আমিনুর রহমান তুহিন বলেন, তিনি ১৮ বছর ধরে একটি অফিসে কাজ করছেন। এই প্রথম তিনি বিজিবির নতুন নিয়মে রেজিস্ট্রারে সাক্ষর করে পরিচয়পত্র দেখিয়ে ভারতে গিয়েছিলেন ব্যবসায়িক কাজে। আমরাও চাই নিয়মের মধ্যে এই কার্যক্রম চালু থাকুক।

স্থানীয়রা আরো জানান, ভারতের সাথে বাংলাদেশের প্রধান প্রবেশদ্বার বেনাপোল গেট। এ পথে বাণিজ্য শুরুর প্রথম থেকে ভারতীয় প্রবেশদ্বারে সীমান্তরক্ষী বিএসএফ, কাস্টমস ও পরে আইভি পুলিশ (দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ) নিরাপত্তায় কাজ করে আসছে। কিন্তু বাংলাদেশ গেটে বিজিবির এ ধরনের কোনো কার্যক্রম ছিল না। ফলে অবাধে এসব লোকজন যাতায়াত করতো। এতে নিরাপত্তা অনেকটা ঝুঁকি ও অনিয়ম হতো।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) ৪৯ ব্যাটালিয়নের সিও লে. কর্নেল আরিফুল হক বলেন, সিঅ্যান্ডএফ এজেন্টদের ভারত কিংবা বাংলাদেশে যাওয়া-আসার বিষয়টি খাতায় লেখা হচ্ছে, কে কখন যাচ্ছে-আসছে তা খাতায় লিপিবদ্ধ হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা