,

র‌্যাবের চেকপোস্টে হামলাচেষ্টা : প্রতিবেদন ১৯ সেপ্টেম্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলাচেষ্টার ঘটনায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির প্রতিবেদন দাখিলের নতুন এই দিন ঠিক করেন।

আজ মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন এই দিন ধার্য করেন।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ ভোরে খিলগাঁওয়ের শেখের জায়গায় মোটরসাইকেলে করে বিস্ফোরকসহ র‌্যাব-৩ এর চেকপোস্টে অনুপ্রবেশের চেষ্টা করেন এক ব্যক্তি। এ সময় র‌্যাবের গুলিতে নিহত হন তিনি। উদ্ধার করা হয় ৫টি বোমা।

ঘটনায় দিন রাতেই র‌্যাব-৩ এর ডিএডি কাজী হাসানুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এরপর মামলার এজাহার আদালতে পৌঁছালে আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে