,

১৪ জেএমবি সদস্যের ২০ বছর করে কারাদণ্ড

news-image

নিউজ ডেস্ক : ২০০৫ সালে সিরিজ বোমা হামলার ঘটনায় জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ- জেএমবির ১৪ সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও জজের প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া ওই আদেশ দেন।জরিমানার দশ হাজার টাকা অনাদায়ে প্রত্যেককে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।

এ মামলায় শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইসহ ১৭ জনকে আসামি করে চার্জশিট জমা দেয়া হয়েছিল। এদের মধ্যে অন্য মামলায় শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের ফাঁসি হয় এবং হাবিল নামের অপর এক আসামি কারাগারে মারা যান।

এছাড়া মামলার চার আসামি বর্তমানে পলাতক রয়েছেন। বাকি ১০ আসামি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালতে সরকার পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম খান। আসামি পক্ষে ছিলেন শামীম চৌধুরি দয়াল।

২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা চালায় জেএমবি। এ সময় টাঙ্গাইলেও বোমা হামলা চালানো হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় তাদের এ সাজা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে