,

টাঙ্গাইলের ভূঞাপুরে রাজন হত্যা মামলায় ১২ জনের ফাঁসি

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে রাজন মিয়া (২৪) নামে এক যুবককে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান সিকদার এ রায় দেন।

সর্বোচ্চ সাজা পাওয়া ১২ আসামির মধ্যে আটজন রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকিরা শুরু থেকেই পলাতক। আদালতে এ দিন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মুলতান উদ্দিন। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শামীমুল আক্তার।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৩ এপ্রিল আসামিরা সকাল ৮টার দিকে ভুঞাপুরের ভালোকুটিয়া গ্রামের লাল মিয়ার বাড়িতে হামলা চালায়। সেখানে লালমিয়ার পুত্র রাজনকে লোহার রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। মুমূর্ষ অবস্থায় ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে। পরে সেখান থেকে ঢাকা নেওয়ার পর তার মৃত্যু ঘটে। পরদিন ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

পুলিশ তদন্ত শেষে ১২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে