সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকুনগুনিয়া প্রতিরোধে ড্রেনে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ : মেয়র

news-image

নিজস্ব প্রতিবেদক : এডিস মশাবাহিত চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পয়ঃনিষ্কাশন ড্রেনে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, গাপ্পি মাছ দৈনিক ৫০টি মশার লার্ভা খেতে সক্ষম। তাই সিটি কর্পোরেশন ৪৫০ কিলোমিটার ড্রেনে প্রাকৃতিক উপায়ে মশক নিধনের এই কার্যক্রম গ্রহণ করেছে। এজন্য গাপ্পি মাছের ১৫ লাখ পোনা প্রয়োজন।

রাজধানীর স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাস মিলনায়তনে ‘চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক’ এক সেমিনারে মেয়র প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

ইউনিভার্সিটি’র সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি’র নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতাজ হাশেমী, স্টামফোর্ড ইউনিভার্সিটি’র অধ্যাপক ড. গুলশান আরা লতিফা ও অধ্যাপক ড. কে মউদুদ ইলাহী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আধ্যাপক ড. কাবিরুল বাশার এবং জাতীয় রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তৌহিদ উদ্দিন আহম্মেদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সাঈদ খোকন বলেন, চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে এলেও বসে থাকার কোনো সুযোগ নেই। গাপ্পি মাছ প্রকল্পের কার্মসূচি অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধ করতে হলে গণসচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। চিকুনগুনিয়া রোগে আক্রান্ত মানুষকে বাসায় গিয়ে সেবা দেয়া হয়েছে। সম্প্রতি ১ হাজার ৫৭৭জন রোগীকে ফিজিওথেরাপী সেবা দেয়া হয়েছে।

তিনি বলেন, সরকারিভাবে এপ্রিল থেকে জুন পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৫১৬ জন। চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মী এবং ডিসিসি’র কর্মীরা চিকুনগুনিয়া প্রতিরোধে সম্প্রতি সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইনও শুরু করেছেন। রিডিও, টেলিভিশনসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় এ ব্যাপারে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে ৯২টি পয়েন্টে চিকিৎসক, নার্স, সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বিশেষ মেডিক্যাল ইউনিট চিকুনগুনিয়া সম্পর্কে মানুষকে সচেতন করা হয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠান শেষে মেয়র ইউনিভার্সিটি ক্যাস্পাসে গাপ্পি মাছের পোনা অবমুক্ত করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা