সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দোহারে বৃদ্ধা হত্যায় চারজনের ফাঁসি

news-image

ঢাকার দোহারে ৭০ বছর বয়সী বৃদ্ধা আয়েশা বেগমকে গলায় ফাঁস দিয়ে হত্যা করার অভিযোগে দায়ের করা মামলায় চারজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে ঢাকার অষ্টম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারিক এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- রাজন খা, শাহনাজ বেগম, সুমন বয়াতি, ফজল ওরফে ফজল।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর আসামিরা পূর্বপরিকপ্লিতভাবে আয়েশা বেগমকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তার গলায় পরিহিত সোনার গহনা ও কানের দুল নিয়ে তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেন। দোহার থানার সূতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এরপর তার বাসা থেকে দুই-তিন কিলোমিটার দূরে বৃদ্ধার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় বৃদ্ধার ছেলে দোহার থানায় একটি মামলা দায়ের করেন। পরে দোহার থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান আসামিদের বিরুদ্ধে ২০০৮ সালের ১৭ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা