,

আমি বাঁচতে চাই, আমার জন্য দোয়া কইরেন : মুক্তামনি

news-image

নিজস্ব প্রতিবেদক : নিজের রোগমুক্তির জন্য সবার দোয়া চেয়েছেন মুক্তামনি। একইসঙ্গে মুক্তামনির বাবা মো. ইব্রাহীমও তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ডা. সামন্ত লাল জানান,তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। টিস্যু সংগ্রহ করার পর যে জটিলতা দেখা দিয়েছিল তার সমাধান করা হয়েছে। তিনি বলেন, মেয়েটি সবার কাছে দোয়া চাইছে। বলছে, ‘আমি বাঁচতে চাই, আমার জন্য দোয়া কইরেন। ’

গতকাল রবিবার সকালে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, মুক্তামনির চিকিৎসার জন্য গঠিত চিকিৎসক বোর্ডের প্রধান প্রফেসর ডা. আবুল কালামসহ অন্য বোর্ড সদস্যরা।

মুক্তামনির শারীরিক অবস্থা প্রসঙ্গে ডা. আবুল কালাম বলেন, মুক্তামনিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামীকাল (সোমবার) বায়োসপির রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে আরেকটি বোর্ড গঠন করা হবে।

তিনি বলেন, তারা চেষ্টা করছেন হাতটিকে বাঁচানোর। তবে প্রয়োজনে সেটি কাটাও হতে পারে।

প্রসঙ্গত, জটিল ও বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনিকে গত ১২ জুলাই ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তাররা তার রোগটাকে লিমফেটিক ম্যালফরমেশন বলে চিহ্নিত করেন। এরপর শনিবার সকালে তার বায়োপসি করা হয় এবং তার হাত থেকে টিস্যু সংগ্রহ করা হয়। এদিকে অপারেশনের পর মুক্তামনির হাতের ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হয়। ফলে ওইদিনই তাকে আরো দুই দফা অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে