,

সাত মাস আটকে রেখে ধর্ষণের কথা স্বীকার বাদলের

news-image

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে সাত মাস নির্জন বাড়িতে আটকে রেখে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাদল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল শনিবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাসুদ তার জবানবন্দি লিপিবদ্ধ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের এসআই আসাদুজ্জামান টিটু জানান, বাদল মিয়াকে শনিবার দুপুর দেড়টার দিকে আদালতে হাজির করা হয়। ৫টায় তার জবানবন্দি শেষ হয়। সে তার দোষ স্বীকার করে আদালতকে জানিয়েছে, সখীপুরের রতনপুর গ্রামের নির্জন জায়গায় তার পরিত্যক্ত একটি ঘরে কলেজছাত্রীটিকে ছয় মাস ১৭ দিন আটকে রেখে ধর্ষণ করেছে। একই সঙ্গে সে মেয়েটির বাড়ির লোকজনদের নানাভাবে ভুল বুঝিয়েছে। তবে তিন মাস আগে বাদল মিয়া এলাকা থেকে অন্যত্র চলে যায় বলে জানিয়েছে।

এ সময় সে অন্য এক লোকের মাধ্যমে মেয়েটির কাছে শুকনো খাবার পৌঁছে দিত। জবানবন্দি শেষে বাদল মিয়াকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান।

উল্লেখ্য, গত রবিবার প্রতিবেশীরা বাদল মিয়ার ঘরের তালা ভেঙে মেয়েটিকে উদ্ধার করে। এরপর কলেজছাত্রীর বড় ভাই বাদী হয়ে বাদল মিয়াকে আসামি করে সখীপুর থানায় মামলা দায়ের করেন। মির্জাপুর বাজার এলাকা থেকে শুক্রবার তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিনই সন্ধ্যার দিকে মামলাটি সখীপুর থানা থেকে টাঙ্গাইল ডিবিতে হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে