,

দেশে বড় ধরনের কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই : মনিরুল

news-image

নিউজ ডেস্ক : কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকায় ঈদ, দুর্গাপূজা, জন্মাষ্টমীকে সামনে রেখে দেশে বড় ধরনের কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই। জঙ্গিদের অপারেশন ক্যাপাসিটি ভেঙে দেওয়া হয়েছে।

শনিবার রাজধানীতে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘জঙ্গিবাদ মোকাবেলায় করণীয়’ শীর্ষক এক ছায়াসংসদে প্রধান অতিথির বক্তব্যে মো. মনিরুল ইসলাম এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

মনিরুল ইসলাম আরো বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় শুধু গ্রেপ্তার, জেলহাজত বা হত্যাই সমাধান নয়। জঙ্গিবাদ প্রতিরোধে বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে কর্মমুখী শিক্ষা, বিতর্ক চর্চাসহ সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জঙ্গিবাদের একক কোনো সংজ্ঞা নেই। এটি অনেকগুলো কারণের সমষ্টি।

জঙ্গিবাদ দমনে সরকার জিরো টলারেন্স ভূমিকায় রয়েছে উল্লেখ করে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান বলেন, সেই নিরিখে আইন-শৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ধর্মের অপব্যাখ্যা যাতে কেউ না দিতে পারে সে বিষয়ে ইসলামী স্কলারদের আরও কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে