সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সরকার বিচার বিভাগকে নিজেদের বিপক্ষে দাঁড় করাতে চায়’

news-image

নিজস্ব প্রতিবেদক : গত সাড়ে ৮ বছরে আওয়ামী লীগ যে অবস্থা তৈরি করেছে তাতে নারীরা এখন ভোটার হতে চায় না, ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে চায় না, ভোটে দাঁড়াতেও চায় না। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের মধ্যদিয়ে নারীদের বিমুখ করে দিয়েছে।

শনিবার (৫ আগষ্ট) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত ’শেরপুর জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান এবং সদস্য নবায়ন উদ্বোধন’ উপলক্ষে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে বিচার বিভাগকে সরকারের বিপক্ষে দাঁড় করাতে চায়, বিচার বিভাগ সরকারের বিরুদ্ধে না। বিচার বিভাগ সাংবিধানিক ব্যাখ্যা দেয়ার অধিকারী, বিচার বিভাগের ভুমিকা কী, অধিকার কী, দায়িত্ব কী এটা জানে। আজকে যদি এভাবে তাদেরকে অপদস্থ করা হয়, চ্যালেঞ্জ করা হয় তাহলে উচ্চ আদালত বলে আর কিছু থাকবে না।

এছাড়া তিনি দলের সদস্য সংগ্রহের বিষয়ে বলেন, আওয়ামী লীগের তুফানু বাহিনী, চাঁদাবাজ ও ধর্ষকদের মতো দলে সদস্য করার প্রয়োজন নেই। এতে দলের সদস্য সংগ্রহ টার্গেটের চেয়ে কম হলেও অসুবিধা নাই।

জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ পিন্স, বিএনপি’র ঢাকা উত্তর এর ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসেত আঞ্জু, নালিতাবাড়ি উপজেলার চেয়ারম্যান, মোখলেছুর রহমান রিপন, সাবেক পিপি আব্দুল মজিদ বাদল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল আউয়াল চৌধুরী, আব্দুল মান্নান, হাতেম আলী, আতাহারুল ইসলাম, এমদাদুল হক, এ্যাডভোকেট রকিবুর হাসান রকিব, এ্যাডভোকেট আসরাফুন্নাহার রুবী, লিপি বেগম, নুরজাহান বেগমসহ যুবদল, ছাত্রদল এবং জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা