,

পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : নাটোরের লালপুর ও রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী চাঁদপুর এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার নিখোঁজের পাঁচ ঘণ্টা পর দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে কয়েকশ গজ দূর থেকে তাদের মরদেহ উদ্ধার করে রাজশাহী থেকে আসা ডুবুরি ও লালপুর ফায়ার সার্ভিস কর্মীরা। তারা খবর পেয়ে সকাল ১০টার দিকে নিখোঁজ ওই দুই শিক্ষার্থীকে উদ্ধারে নদীতে নামেন। তিন ঘণ্টার উদ্ধার তৎপরতা শেষে মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে সকাল ৭টার দিকে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

লালপুর উপজেলা ফায়ার স্টেশন অফিসার মো. রুহুল আমিন ও বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ৭টার দিকে ওই এলাকার ১৫/১৬ জন লোক পদ্মার চরে ঘাস কাটতে ও কাজের উদ্দেশে নৌকায় করে যাচ্ছিলেন। মাঝপথে যাওয়ার পর নৌকাটি নদীতে ডুবে যায়। এসময় অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও আমিরুল ও সুমন সাঁতার না জানায় উঠতে পারেনি। তারা সেই সময় পানিতে তলিয়ে যায়। নৌকায় সুমনের বাবা মন্টু এবং আনিরুলের বাবা চান্দের আলীও ছিলেন। তারা সাঁতরে তীরে উঠেন।

খবর পেয়ে রাজশাহী থেকে ডুবুরি ও লালপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। টনাস্থলে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুল ইসলাম উপস্থিত ছিলেন। খবর পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম ঘটনাস্থলে যান। নিহত শিক্ষার্থীরা হলো- রাজশাহীর বাঘা উপজেলার খানপুর গ্রামের চান্দের আলীর ছেলে আমিরুল ইসলাম (১৫) ও সুলতানপুর গ্রামের মন্টু আলীর ছেলে সুমন (১৭)। এদের মধ্যে সুমন দুরদুরিয়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আর আমিরুল ইসলাম খানপুর উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। সংসারে সচ্ছলতা ফেরাতে পড়ালেখার পাশাপাশি কৃষি কাজ করতেন ওই দুই শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে