সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘৭৫-এর খুুনি ও দোসররা এখনো সক্রিয়’

news-image

নিজস্ব প্রতিবেদক : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘৭৫-এর খুুনি এবং তাদের ধারক বাহক ও দোসররা এখনো বাংলাদেশে সক্রিয়। যারা ৭৫-এ বাংলাদেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়েছিল, যারা মুক্তিযুদ্ধকে নির্বাসনে পাঠিয়েছিল, তাদের ধারক-বাহক রাজাকার, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত এখনও চক্রান্তে লিপ্ত রয়েছেন।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে একটা ষড়যন্ত্রের জাল বিস্তারের চক্রান্ত চলছে এমন মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, এদেশে যদি আর কোনো দিন রাজাকার সমর্থিত এবং সামরিক সরকার ক্ষমতায় না আসে তবেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবেন।

এ সময় জেলা প্রশাসক জহির রায়হানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি মিরপুর উপজেলার বহলবাড়িয়া ও খাদিমপুরে দুটি নতুন রাস্তার উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা