,

চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ওআইসি মহাসচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন অরগানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) নবনিযুক্ত মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ। বুধবার রাত ১২টার দিকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী ফ্লাইটটি অবতরণ করে।

এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দিবাগত রাতে তাদের বহনকারী আমিরাত এয়ার লাইনসের একটি বিমান হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এসময় তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় ও কনস্যুলার বিষয়ক সচিব কামরুল আহসান। এছাড়া, ওআইসি মহাসচিবের সাথে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, ইউসেফ বিন আহমাদ তার চার দিনের সফরে রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে