বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে তারুণ্য ধরে রেখেছেন ৬৩ বছর বয়সী এই সাবেক সুপার মডেল!

news-image

বিনোদন ডেস্ক :৬৩ বছর বয়সে মানুষ সাধারণত কী করে? অবসর নিয়ে হয় বাসায় থাকেন, অথবা বাগান করেন, সন্তান-সন্ততির সাথে সময় কাটান। কিন্তু ক্রিস্টি ব্রিঙ্কলি তার ধারেকাছেও নেই। একসময়কার এই সুপারমডেল এখন অন্ট্রেপ্রেনার, কিন্তু তার তারুণ্যের জৌলুস ধরে রেখেছেন এখনো। বছরের পর বছর ধরে গবেষকেরা তারুণ্য ধরে রাখার রহস্য আবিষ্কার করার চেষ্টা করছেন। এটা ঠিক যে অনেকে বংশগতভাবেই তারুণ্য ধরে রাখতে পারেন, অনেকটা বয়স হলেও তাদের শরীরে এর ছাপ পড়ে না। কিন্তু ক্রিস্টি ব্রিঙ্কলি নিজেই জানান তার এই ঝলমলে তারুণ্যের পেছনে আছে কিছু রহস্য। দেখে নিন কী করে ৬৩ বছর বয়সেও তাকে দেখায় ৩৩ বছর বয়সীর মতো-
ক্রিস্টি ব্রিঙ্কলি ০১

 

১) সক্রিয় থাকুন
তাকে দেখে মনেই হতে পারে, এমন শরীর তো ২০ বা ৩০ এর কোঠায় থাকা কারো। এর জন্য তাকে সবসময় সক্রিয় থাকতে হয়। তিনি বলেন, বয়স বাড়ার সাথে সাথে ব্যায়াম করা জরুরী হয় বেশি, “কারণ ব্যায়াম বন্ধ করে দিলেই আপনার শরীর নষ্ট হতে শুরু করবে”। তিনি একই ধরণের ব্যায়াম সবসময় করেন না। ব্যায়ামের মাঝে বৈচিত্র্য আনেন প্রায়ই। ব্যায়ামের পাশাপাশি নাচের ক্লাস, কায়াক চালানো, টেনিস খেলা সবই করেন তিনি। আর নিজের সন্তানদের সাথেই তিনি এই কাজগুলো উপভোগ করেন।

 

২) সঠিক খাবার খান
ব্রিঙ্কলি যখন টিনেজার ছিলেন, তখন থেকেই বন্ধ করে দেন মাংস খাওয়া। তবে অন্যদের জন্য তার উপদেশ হলো, তারুণ্য ধরে রাখতে হলে অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেতে হবে। তিনি নিজে ভেজিটেরিয়ান। তিনি মাছ বা দুধ জাতীয় খাবারও বাদ দেন বেশিরভাগ সময়ে।

৩) ত্বককে নিরাপত্তা দিন
ব্রিঙ্কলি বেড়ে উঠেছেন ক্যালিফোর্নিয়াতে এবং সূর্যের আলোয় অনেক বছরই ট্যান হতে হয়েছে তাকে। পরবর্তীতে সূর্যের কারণে তার ত্বকে যা ক্ষতি হয়েছে তা মেরামত করার উপায় খুঁজতে খুঁজতে নিজেই একটি স্কিনকেয়ার লাইন খুলে ফেলেন তিনি। তা হলো “ক্রিস্টি ব্রিঙ্কলি অথেনটিক স্কিনকেয়ার”। তাই সময় থাকতেই নিজের ত্বকের যত্ন নিন।

 

৪) ইতিবাচক থাকুন
সুখী জীবনের জন্য ইতিবাচক মনোভাব জরুরী। আর নিজের আশেপাশের পৃথিবীর ব্যাপারে আগ্রহ এবং অনুসন্ধিৎসা আপ্পনার হৃদয়কে রাখবে তরুণ- এমনটাই বলেন ক্রিস্টি ব্রিঙ্কলি। তার এই মনোভাবটাকে সমর্থন করে বিজ্ঞান। পার্সোনালিটি অ্যান্ড ইনডিভিজুয়াল ডিফারেন্সেস জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানা যায়, নিজের ব্যাপারে এবং বয়স বাড়ার ব্যাপারে একটি ইতিবাচক মনভাব ধরে রাখাটা আপনাকে শারীরিক ও মানসিকভাবে তরুণ রাখতে পারে।
ক্রিস্টি ব্রিঙ্কলি ০৩

 

৫) ঘুমান, কিন্তু খুব বেশি না!
ব্রিঙ্কলি বলেন, তিনি ৬-৭ ঘণ্টা ঘুমালেই ভালো বোধ করেন, ৮ ঘণ্টা নয়। বেশি ঘুমালে সারাদিনই তার ঘুম ঘুম লাগে। যতক্ষণই ঘুমান না কেন, একটা নির্দিষ্ট সময় প্রতিদিন ঘুমালে আপনার শরীর ভালো বোধ করবে।

 

৬) পোষা প্রাণীদের যত্ন নিন
“এর পেছনে আমি কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিতে পারব না, কিন্তু আমার কুকুরদের সাথে বসে থাকলে আমার খুব শান্তি লাগে,” বলেন ক্রিস্টি। এরা তাকে ব্যায়াম করতেও উৎসাহিত করে। শুধু তাই নয়, ক্রিস্টির বড় মেয়ে অ্যালেক্সা মাঝে মাঝে বেড়াতে আসেন তার বিড়াল নিয়ে। এ ব্যাপারটাকে নিজের জন্য জরুরী মনে করেন ক্রিস্টি ব্রিঙ্কলি।

এ জাতীয় আরও খবর