,

আগস্ট থেকে এক চুলার গ্যাস বিল ৭৫০, দুই চুলার ৮০০ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি আগস্ট মাস থেকে আবাসিকে এক চুলার গ্যাস বিল মাসে ৭৫০ ও দুই চুলার বিল ৮০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত রবিবার হাইকোর্টের রায়ের পর গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ আগস্ট থেকে গৃহস্থালি গ্রাহকের জন্য মিটারভিত্তিক প্রতি ঘনমিটার গ্যাস ৯ টাকা ১০ পয়সা এবং একচুলা ৭৫০ ও দুই চুলা ৮০০ টাকা কার্যকর করা হয়েছে। জুন-জুলাই মাসে আদায়কৃত বর্ধিত টাকা গ্রাহকদের ফেরত দেওয়া হবে না।

প্রসঙ্গত, বিইআরসি গত ১ জুন থেকে গৃহস্থালির সংযোগে এক চুলার মাসিক বিল ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ টাকা এবং দুই চুলার ক্ষেত্রে ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯৫০ টাকা করার যে সিদ্ধান্ত কার্যকর করেছিল আদালত তা অবৈধ বলে গত রবিবার রায় দিয়েছে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি আবাসিক, সিএনজি, শিল্পসহ সব শ্রেণির গ্যাসের দাম দুই ধাপে বৃদ্ধির ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে বিইআরসি। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী আবাসিক গ্রাহকদের ১ মার্চ থেকে এক চুলার জন্য মাসে ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য ৮০০ টাকা দিতে হবে।

আর দ্বিতীয় ধাপে ১ জুন থেকে এক চুলার জন্য মাসিক বিল ৯০০ টাকা এবং দুই চুলার জন্য ৯৫০ টাকা দিতে হবে। এখন গৃহস্থালির জন্য প্রথম ধাপের মূল্যহার কার্যকর থাকবে। অন্য শ্রেণির গ্রাহকদের দ্বিতীয় ধাপের মূল্যহার অনুযায়ী বিল দিতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে